আজ তিথি অনুযায়ী অষ্টমী পূজা। ধলেশ্বরে রামকৃষ্ণ মিশনে প্রতিবছরের ন্যায় এ বছর অনুষ্ঠিত হয়ে গেল কুমারী মায়ের পুজো। কেন করা হয় এই কুমারী মায়ের পুজো দেবী পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে জানা যায়, সাধারণত ১ বছর থেকে ১৬ বছরের অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে পুজো করা হয়ে থাকে। পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কুমারী পুজো প্রসঙ্গে বলেছিলেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ। প্রকৃতপক্ষে এই কুমারী পুজোর মাধ্যমে নারীজাতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়ে থাকে। প্রাচীণকালে মুনি ঋষিরা বিশ্বাস করতেন যে মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের প্রভাব। কারণ মানুষের মন চৈতন্যযুক্ত। আর যাঁদের সৎ মন কলুষতা মুক্ত, তাঁদের মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি। কুমারীদের মধ্যে এই গুণগুলি থাকে বলেই তাদের এই পুজোর দেবী হিসেবে বেছে নেওয়া হয়।