আজ মহাসপ্তমী। শারদীয়া দূর্গোৎসবের প্রথম পূজা। আজ ভোরবেলা থেকেই মন্ডপে মন্ডপে পুরোহিতদের মন্ত্র উচ্চারণ ও ঢাকঢোলের আওয়াজে মুখরিত হয়ে ওঠে। মহাসপ্তমী তিথিতে রাজ্যেও উৎসবের আবহ বিরাজ করছে। রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড় শুরু হয়েছে। রাজধানী আগরতলার পূজা দেখতে ট্রেনে করেও অন্যান্য জেলার দর্শনার্থীরা আগরতলায় আসছেন| আগরতলার দূর্গাবাড়িতে ঐতিহ্য মন্ডিত শারদীয়া দূর্গাপুজো দেখতে সকাল থেকেই প্রচুর পূন্যার্থীর সমাগম ঘটেছে।আগরতলার প্রভূবাড়িতেও বহু প্রাচীন রীতি অনুযায়ী দূর্গাপূজার আয়োজন করা হয়েছে। আগরতলার ধলেশ্বরের রামকৃষ্ণ মিশনেও চিরচরিত প্রথায় দূর্গাপূজার আয়োজন করা হয়েছে। এখানেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর ভক্ত সমাগম হয়।