ষষ্ঠীর সকালে ধর্মনগরে দুটি দুর্গা পূজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।এদিন তিনি ট্রেনে করে আগরতলা থেকে ধর্মনগরে পৌঁছন। প্রথমে মুখ্যমন্ত্রী যান শহরের ঐতিহ্যবাহী টাউন কালী বাড়ি প্রাঙ্গণে। সেখানে তিনি ১৩৬ তম টাউন কালী বাড়ির দুর্গা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মুখ্যমন্ত্রী উপস্থিত হন হাফলং গর্জনটিলা রামকৃষ্ণ সেবা সমিতির পূজা মণ্ডপে এবং সেখানেও দুর্গাপূজার উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গোটা রাজ্যের পাশাপাশি ধর্মনগর শহরের উন্নয়নেও কাজ করছে। আগামী দিনে শহরকে আরও এগিয়ে নিতে একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।”