সেবা পাক্ষিক উপলক্ষ্যে শনিবার কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ঊনকোটি জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস, জেলার সিএমও শির্ষেন্দু চাকমা সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ঊনকোটি জেলার ৯১ জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি চীফ মিনিষ্টারস স্কীম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটিজ–এর আওতায় অনুমোদন পত্র প্রদান করা হয়। একইসঙ্গে জেলার কৃতি প্রতিবন্ধী খেলোয়াড়দের বিশেষভাবে সম্বর্ধনা জানানো হয়।