শারদীয় দুর্গোৎসবের আগে সমাজসেবামূলক উদ্যোগ নিল চুরাইবাড়ি রয়্যাল ঈগল ক্লাব। ক্লাব গৃহে আয়োজিত এক অনুষ্ঠানে চুরাইবাড়ি ও পূর্ব-চুরাইবাড়ি পঞ্চায়েতের পঞ্চাশেরও অধিক দুঃস্থ পুরুষ ও মহিলাদের হাতে শাড়ি ও ধুতি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ফখর উদ্দিন, সহ সভাপতি সাহাব উদ্দিন তালুকদার, চেয়ারম্যান সেলিমা মিয়া সহ ক্লাবের সকল সদস্যরা। এদিন ক্লাব চেয়ারম্যান সেলিমা মিয়া জানান, প্রতিবছর দুর্গোৎসব ও ঈদ উপলক্ষে তাঁরা গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকেন। এছাড়াও শীতকালে শীতবস্ত্র বিতরণ, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির সহ নানান সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার এই ধারাবাহিক উদ্যোগে এলাকায় প্রশংসা কুড়িয়েছে রয়্যাল ঈগল ক্লাব।