মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে সোমবার বক্সনগরে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট। সামান্য বৃষ্টি উপেক্ষা করে এলাকার বহু প্রতিক্ষিত টুর্নামেন্টে ভিড় জমায় হাজারো দর্শক। অনুষ্ঠানে মন্ত্রী কিশোর বর্মন, স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন, জেলা শাসক সিদ্ধার্থ শিব জায়সওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, এটি যুব সমাজকে নেশামুক্ত রাখতে সহায়ক। পরে তিনি মাঠে প্রবেশ করে বেলুন উড়িয়ে এবং বল কিক মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় কলমচৌড়া ইলেভেন স্টার ২-০ গোলে পুটিয়া ইলেভেন স্টারকে পরাজিত করে।