আগরতলা পুর নিগম এলাকায় পানীয় জল পরিষেরা থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস, নিকাশি ব্যাবস্থা স্বাভাবিক করার দাবীতে আজ আগরতলা পুর নিগমে ডেপুটেশন দিল সদর জেলা কংগ্রেস কমিটি। এর আগে একটি মিছিল কংগ্রেস ভবন থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমন করে আগরতলা পুর নিগম কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। সেখান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, বর্তমানে পুর নিগম এলাকায় নাগরিকরা বিভিন্ন সমস্যার মধ্যে কাটালেও পরিষেবা স্বাভাবিক রাখতে কোন ধরনের উদ্যোগ গ্রহন করছে না নিগম কতৃর্পক্ষ। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।