সর্বশেষ সংবাদ
জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন একটি হোস্টেল শুধু ছাত্রীদের থাকার জায়গা নয়, বরং তাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন একটি হোস্টেল শুধু ছাত্রীদের থাকার জায়গা নয়, বরং তাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন একটি হোস্টেল শুধু ছাত্রীদের থাকার জায়গা নয়, বরং তাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে আগামী দিনে ছাত্রীদের সমাজের বিভিন্ন দায়িত্ব কাঁধে নিতে হবে। তাই তাদের যেন কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়, সেই দিকটিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আজ আগরতলা কৃষ্ণনগরের ভগিনী নিবেদিতা ছাত্রী আবাস পরিদর্শন করে একথা জানান তিনি। মন্ত্রী বলেন সামাজিক মাধ্যমে এই হোস্টেলের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হয়ে তিনি সরজমিনে এই হোস্টেল পরিদর্শনে আসেন। এদিন মন্ত্রী ছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। মন্ত্রী জানান হোস্টেলের সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের লক্ষ্য ছাত্রীরা যাতে নিরাপদ, সুস্থ ও অনুকূল পরিবেশে থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্য প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ গ্রহণ করা। উল্লেখ্য তপশিলি জাতি জনজাতি, ওবিসি সংখ্যালঘু অংশের ১৯৮ জন ছাত্রী এই আবাসে থেকে তাদের পঠন পাঠন চালিয়ে যাচ্ছে।

পরবর্তী খবর