সর্বশেষ সংবাদ

মাটি বোঝাই লরির কারণে রাস্তার চরম বেহাল দশা।

মাটি বোঝাই লরির কারণে রাস্তার চরম বেহাল দশা।

মাটি বোঝাই লরির কারণে রাস্তার চরম বেহাল দশা। ফলে লরি আটকে স্থানীয় এলাকাবাসীদের বিক্ষোভ। জানা গেছে সূর্যমনিনগর বিধানসভার অন্তর্গত চৌমুহনী বাজার হাতিলেটা রেল ব্রীজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তা কিছুটা বেহাল ছিল। হঠাৎ গত কিছুদিন ধরে এফসিআই একর এর জায়গা থেকে সঞ্জয় দেব এবং প্রসেনজিৎ নামে দুই যুবক অবৈধভাবে মাটি বিক্রি করার কাজ শুরু করে। ফলে ওই এলাকার রাস্তা চরম বেহাল অবস্থায় পরিণত হয়। ফলে সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং লড়ি গুলিকে ওই এলাকায় আটক করে রাখে। স্থানীয় এলাকাবাসীদের দাবি মাটি বুঝাই লরি চলাচলের ফলে তাদের এলাকার রাস্তাঘাট গুলি যেভাবে খারাপ হয়েছে সেগুলি সংস্কার করে দিতে হবে  অন্যথায় তারা লরি গুলি ছাড়বে না। এই ব্যাপারে স্থানীয় এলাকাবাসীরা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় মাটি বুঝায় লরি আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করছে।

পরবর্তী খবর