বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে দা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা ও ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স’র যৌথ উদ্যোগে শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে ফিজিওথেরাপি বিষয়ে অবগতি করা এবং মানব জীবনে ফিজিওথেরাপি কেন প্রয়োজন সেই বিষয়টা তুলে ধরা। পদযাত্রা উদ্বোধন করেন ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ। উপস্থিত ছিলেন দা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা মুখ্য উপদেষ্টা সুজিত রায়। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে রেলীটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়।