আগরতলা নজরুল কলাক্ষেত্রে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহা সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য কনভেনশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি বলেন শিক্ষাদান যুগ যুগ ধরে মানবসমাজের অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচিত হয়ে আসছে। রাষ্ট্র নির্মাণে এর অবদান সর্বদাই সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে আরও গভীরভাবে স্বদেশপ্রেম জাগ্রত করার দরকার। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ হল ভারতীয়ত্বে উদ্ভাসিত একটি সংগঠন যার লক্ষ্য শিক্ষা ও সমাজ ক্ষেত্রে সাংস্কৃতিক জাতীয়তাবাদের আদর্শ প্রচার করা।