বামুটিয়া জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আজ বামুটিয়া ব্লক সংলগ্ন এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বস্ত্র দান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কার্যকরী সভাপতি প্রণব সরকার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। ইউনিয়নের কার্যকরী সভাপতি প্রণব সরকার বলেন সারা রাজ্যে জার্নালিস্ট ইউনিয়ন মানুষের জন্য সামাজিক কাজ করে চলেছে। আগামী দিনও একইভাবে ইউনিয়ন মানুষের পাশে থাকবে। জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল ত্রিপুরা ইউনিয়নের কাজ কর্মের প্রশংসা করেছেন।