গতকাল রাত বারোটা নাগাদ লক্ষীনারায়ণ বাড়ি সংলগ্ন স্মার্ট সিটির ড্রেইন নির্মাণের কাজ করতে গিয়ে নির্ধারিত ড্রেনের জায়গা ছেড়ে রাস্তার সাইডে বেশি জায়গা কাটতে গিয়ে গ্যাস লাইন, জলের লাইন ও বিদ্যুৎ লাইন ছিন্ন করে দেয়। জানা যায় ড্রেন থেকে তার বাইরের অংশ কাটলে মোটা ক্যাবল পাওয়া যায়। যার মধ্যে রয়েছে তামা। তাই বাইরের জায়গা কেটে কেবল বের করে শ্রমিকরা সেই তামা বাজারে বিক্রি করে দেয় বলে অভিযোগ। রাস্তা কাটার সময় যদিও ঠিকাদার সংস্থার কোন উচ্চপদস্থ কর্মী থাকে না। গতকাল মাটি কাটার আগে টিএনজিসিএল কেউ খবর দেওয়া হয়নি। ফলে এই পাইপ লাইন কাটার ফলে শুধু আগরতলা শহর না, রাজধানীর সার্কিট হাউজ গোয়ালাবস্তি শালবাগান এয়ারপোর্ট রোড অভয়নগর এই সকল বিস্তীর্ণ এলাকা ক্ষতির সম্মুখীন হয়। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয় জনগণ।