সর্বশেষ সংবাদ
ভুয়ো ফোন কলের কারণে হয়রানির শিকার হলেন ছৈলেংটা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।

ভুয়ো ফোন কলের কারণে হয়রানির শিকার হলেন ছৈলেংটা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।

ভুয়ো ফোন কলের কারণে হয়রানির শিকার হলেন ছৈলেংটা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। জানা গেছে, ছৈলেংটা অগ্নি নির্বাপক দপ্তরে একটি ফোন আসে। ফোনের অন্যপ্রান্ত থেকে জানানো হয় যে ছৈলেংটা তিলকপাড়া এলাকায় ভয়াবহ আগুন লেগেছে। খবরটি পাওয়ামাত্রই কর্মীরা দ্রুত একটি ফায়ার ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। সেখানকার রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায় এবং দ্রুত পৌঁছানোর তাগিদ থেকে বৈদ্যুতিক তার ছিঁড়েও তাঁরা এগিয়ে যান। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দেখেন, সেখানে কোনো ধরনের অগ্নিকাণ্ডের চিহ্ন নেই। এ বিষয়ে অগ্নি নির্বাপক দপ্তরের এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, কে এই ভুয়ো ফোন কল করেছে, তা খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পরবর্তী খবর