আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে ধর্মনগর থানা ও ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে ধর্মনগর শহরের বিভিন্ন ব্যস্ততম সড়কে বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে মূলত হেলমেটবিহীন মোটরবাইক আরোহী এবং দ্রুতগামী বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শহরের দিঘীরপার এলাকা ও রাজবাড়ি ট্রাফিক পয়েন্টে একাধিক বাইক থামিয়ে চালকদের নথিপত্র ও সড়কনিয়ম মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হয়। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানার নোটিশ জারি করা হয়। পাশাপাশি, চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক বলেও সচেতন করা হয়।