জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন কন্যা সন্তানদের নিরাপদ এবং উন্নত শিক্ষার পরিবেশ দেওয়া সরকারের মৌলিক দায়িত্ব। শিক্ষিত নারীরা সমাজের গঠন, পরিবারের উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে সক্ষম। তাদের প্রতি দায়িত্বশীল হওয়া মানে উন্নত সমাজ গড়ে তোলা। আজ তেলিয়ামুড়া মহকুমার ছনখলা এলাকার বি এইচ ডি ইন্টারন্যাশনাল স্কুলের এসটি গার্লস হোস্টেল পরিদর্শন করে একথা জানান তিনি। তিনি হোস্টেলের পঠন-পাঠন এবং স্বাস্থ্যসেবা নশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। পরিদর্শনের সময় মন্ত্রী সরাসরি ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা শুনেন। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি ছাত্রীদের নিরাপদ ও উন্নত থাকার পরিবেশ নিশ্চিত করতে তিনি এই হোস্টেল পরিদর্শন করেন।