এবার থেকে জিএসটিতে কেবল ৫ শতাংশ এবং ১৮ শতাংশের স্ল্যাব থাকবে। ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব তুলে দেওয়া হল। তবে বিলাসবহুল পণ্য এবং তামাকজাত পণ্যে ৪০ শতাংশ জিএসটি থাকবে। চলতি মাসের ২২ তারিখ থেকে নতুন কর কাঠামো কার্যকর হবে। অন্তত ১৭৫টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে অনুমান। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। দীপাবলিতে দেশের মানুষের জন্য কেন্দ্রের বড় উপহার ‘নেক্সট জেনারেশন জিএসটি’। প্রধানমন্ত্রীর কথামতোই উৎসবের মরশুম শুরুর আগেই জিএসটি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কাউন্সিল। সরকার ১২ শতাংশ কর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ১২ শতাংশ করের আওতায় থাকা পণ্য ও পরিষেবাগুলোকে ৫ শতাংশ ও ১৮ শতাংশের শ্রেণিতে ভাগ করে দেওয়া হবে। তার জেরেই একাধিক পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে।