সর্বশেষ সংবাদ

শিক্ষক সংকটের প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হলো উত্তর জেলার যুবরাজ নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষক সংকটের প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হলো উত্তর জেলার যুবরাজ নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষক সংকটের প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হলো উত্তর জেলার যুবরাজ নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার কাঠফাটা রোদ উপেক্ষা করে শিক্ষার্থীরা যুবরাজ নগর থেকে মঙ্গলকালি সড়ক অবরোধ করে বসে। ফলে ওই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে স্কুলে Political Science ও দর্শন বিভাগের কোনো শিক্ষক নেই। বর্তমানে বিদ্যালয়ে মাত্র ১২ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে ৭ জন বিজ্ঞান বিভাগের এবং মাত্র ৫ জন শিক্ষক দিয়ে চলছে আর্টস বিভাগ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছে, ফিলোসফি বিভাগের শিক্ষক না থাকায় তারা বিষয়টি পড়াশোনা পর্যন্ত করতে পারছে না। এরই জেরে অবরোধ চলে প্রায় দুই ঘণ্টা। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। সাথে যুবরাজ নগরের আই এস সুমন্ত পাল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি লিখিতভাবে আশ্বাস দেন, খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ সহ অন্যান্য দাবিতে পদক্ষেপ নেওয়া হবে। অবশেষে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

পরবর্তী খবর