সর্বশেষ সংবাদ
প্রদেশ বিজেপি জনজাতির মোর্চার উদ্যোগে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি অংশের নেতৃবৃন্দদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।

প্রদেশ বিজেপি জনজাতির মোর্চার উদ্যোগে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি অংশের নেতৃবৃন্দদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।

প্রদেশ বিজেপি জনজাতির মোর্চার উদ্যোগে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি অংশের নেতৃবৃন্দদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জানান, জনজাতি এলাকায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনের দলের রণকৌশল ও কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্প বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়েছে এবং বাস্তব ক্ষেত্রে তা কতটুকু প্রসারিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি জনজাতিদের উন্নয়নের জন্য কি করা প্রয়োজন তা নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি দলের ত্রিপুরা এবং আসামের দ্বায়িত্বপ্রাপ্ত সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা সহ প্রদেশ বিজেপি জনজাতির মোর্চার নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা।

পরবর্তী খবর