সর্বশেষ সংবাদ
বিধায়ক আবাসে ঘটে যাওয়া ঘটনার জেরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে সাক্ষাৎ করলেন মন্ত্রী বিশাকেতু দেববর্মার নেতৃত্বে টিপ্রা মথার ছয়জন বিধায়ক।

বিধায়ক আবাসে ঘটে যাওয়া ঘটনার জেরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে সাক্ষাৎ করলেন মন্ত্রী বিশাকেতু দেববর্মার নেতৃত্বে টিপ্রা মথার ছয়জন বিধায়ক।

বিধায়ক আবাসে ঘটে যাওয়া ঘটনার জেরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে সাক্ষাৎ করলেন মন্ত্রী বিশাকেতু দেববর্মার নেতৃত্বে টিপ্রা মথার ছয়জন বিধায়ক। তাঁরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, সোমবার বিধায়ক আবাসে নিরাপত্তা ঘাটতির কারণে অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এ নিয়ে তাঁরা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের দাবি জানান। মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেন, পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি নিরাপত্তা জোরদার করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। বিধায়করা মুখ্যমন্ত্রীর আশ্বাসকে ইতিবাচক প্রতিক্রিয়া হিসেবে গ্রহণ করেছেন। এ ঘটনার পর রাজনৈতিক মহলে নিরাপত্তা ইস্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পরবর্তী খবর