আগরতলায় নতুন বিধায়ক আবাসনে তিপরা মথা দলের বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে হুমকি দেওয়ার অভিযোগের তদন্তে গেলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। আজ বিধায়ক আবাসন ঘুরে দেখার পর তিনি শ্রী অনুরাগ জানান, গতকাল রাতে এক বিধায়কের সঙ্গে তিন ব্যক্তির কথা কাটাকাটি হয়েছে। তারা অন্য এক বিধায়কের অতিথি হয়ে আবাসনে প্রবেশ করেছিলেন। তাদের চিহ্নিত করা হয়েছে। পুলিশ মহানির্দেশক আরও জানান, ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় বিধায়ক আবাসের সামনে নিরাপত্তা ব্যবস্থা দেখা হয়েছে। আবাসনের ভেতরে আমন্ত্রিত অতিথি ছাড়া বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কিভাবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা যায় এই বিষয়টি দেখা হচ্ছে বলে পুলিশ মহানির্দেশক জানিয়েছেন। এদিকে, দলের বিধায়ককে হুমকি দেওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিপরা মথার বিধায়কদের একটি দল।