মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন বর্তমান সরকার জনগণের আর্থিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গ্রামীন এলাকার মানুষের জন্য শুধু পশুপালনে উৎসাহিত করা নয়, তাদের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করা হচ্ছে। আজ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়ার হাওয়াইবাড়িতে নবনির্মিত সহকারী পরিচালকের অফিস ভবন ও শূকর প্রজনন খামারের উদ্বোধন করে একথা বলেন তিনি। এদিনের মূল অনুষ্ঠানটি পশ্চিম হাওয়াইবাড়ি পঞ্চায়েত কমিউনিটি হলে আয়োজিত হয়। মন্ত্রী বলেন সরকারের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। অনুষ্ঠানে পাঁচজন সুবিধাভোগীর হাতে প্রতীকীভাবে মোরগ ছানা তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। স্থানীয় কৃষক ও পশু পালকরা আশা প্রকাশ করেছেন, এই প্রকল্পের মাধ্যমে এই এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ অনেক বেশী বৃদ্ধি পাবে।