সর্বশেষ সংবাদ

আজ দুপুরে কৈলাসহর গোবিন্দপুর থেকে কিনাইচর যাবার পথে লক্ষ্মীছড়ার উপর অবস্থিত লোহার ব্রিজ কংক্রিট বোঝাই ট্রিপার ও একটি অটোসহ ভে*ঙে পড়ে চরম বিপ*র্যয়ের সৃষ্টি করেছে।

আজ দুপুরে কৈলাসহর গোবিন্দপুর থেকে কিনাইচর যাবার পথে লক্ষ্মীছড়ার উপর অবস্থিত লোহার ব্রিজ কংক্রিট বোঝাই ট্রিপার ও একটি অটোসহ ভে*ঙে পড়ে চরম বিপ*র্যয়ের সৃষ্টি করেছে।

আজ দুপুরে কৈলাসহর গোবিন্দপুর থেকে কিনাইচর যাবার পথে লক্ষ্মীছড়ার উপর অবস্থিত লোহার ব্রিজ কংক্রিট বোঝাই ট্রিপার ও একটি অটোসহ ভে*ঙে পড়ে চরম বিপ*র্যয়ের সৃষ্টি করেছে। সেতুটি ভে*ঙে পড়ায় কিনাইচরের প্রায় এক হাজার পরিবার সম্পূর্ণভাবে শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনায় চালক সহ দুই মহিলা আ*হত হয়েছেন। ব্রিজ ভা*ঙার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক বিরজীৎ সিনহা। ক্ষতিগ্রস্ত সেতু ঘুরে দেখার পর তিনি পূর্ত দপ্তরের কাছে অতিসত্বর নতুন একটি সেতু নির্মাণের দাবি জানান। বিরজীৎ সিনহা বলেন“২০০৮ সালে তৈরি হওয়া এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল পূর্ত দপ্তরের। কিন্তু দীর্ঘদিন ধরে উদাসীনতায় ভুগে কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। সেই অবহেলার ফলেই আজ এই ভয়ঙ্কর দু*র্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এলাকার মানুষ এখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। অবিলম্বে বিকল্প সেতু নির্মাণের ব্যবস্থা না করলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।

পরবর্তী খবর