অরুন্ধতীনগর স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে দুদিন ব্যাপী পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উপর প্রশিক্ষণের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন ত্রিস্তর পঞ্চায়েত গণতন্ত্রের অমূল্য স্তম্ভ। এই ভিতের উপর দাঁড়িয়ে আছে সরকার। তাই গ্রামীণ ব্যবস্থা শক্তিশালী হলে রাজ্য ও দেশ মজবুত হবে। এই লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি বলেন ত্রিপুরার ১১৭৬ টি পঞ্চায়েতের মধ্যে ৪২ টি পঞ্চায়েত এ গ্রেড পেয়েছে ৭২৮টি পঞ্চায়েত বি গ্রেড পেয়েছে ৪ ০৬ টি পঞ্চায়েত সি গ্রেট পেয়েছে। খুশির খবর এটাই ত্রিপুরার কোন পঞ্চায়েত ডি গ্রেট পায়নি। পঞ্চায়েত প্রতিনিধির উদ্দেশ্যে তিনি বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী যে দিশাতে কাজ করছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাও নিজেদের এই কাজে অংশীদার হওয়ার জন্য প্রস্তুত করুন। সরকারের মূল লক্ষ্যই হচ্ছে বিভিন্ন প্রকল্প সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং, ভারত ইনিশিয়েটিভ ফাউন্ডেশন এর অধিকর্তা নীরব কুমার কে গীলানি।