কৈলাশহরের পুরনো ডাকবাংলো থেকে রাঙ্গাউটি অব্দি রাস্তা সংস্কারের দাবীতে এবার কৈলাশহরে আন্দোলনে নামলো বামপন্থী ছাত্র যুবরা। অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে কৈলাশহরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে। জানা গেছে দীর্ঘদিন ধরে কৈলাশহরের ডাকবাংলো থেকে রাঙ্গাউটি অব্দি প্রায় আট কিলোমিটার রাস্তাটি বেহাল হয়ে রয়েছে। রাস্তাটি চলাচলের জন্য সম্পুর্ন অযোগ্য হয়ে রয়েছে। প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে সোমবার সকাল দশটা থেকে দুপুর বারোটা অব্দি DYFI কৈলাশহর শহর উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে লক্ষীপুর গ্রামে দুই ঘন্টার প্রতিকী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। আসন্ন দূর্গা পুজোকে করে অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে কৈলাশহরের মহকুমা শাসকের চেম্বার ঘেরাও সহ গোটা শহর উত্তরাঞ্চল এলাকায় বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান যুবনেতা পলাশ চৌধুরী।