সর্বশেষ সংবাদ
আইজিএম হাসপাতালের পুরানো হোম স্ক্রিপিং স্টাফের টেন্ডার সমাপ্তি হয় গতকাল।

আইজিএম হাসপাতালের পুরানো হোম স্ক্রিপিং স্টাফের টেন্ডার সমাপ্তি হয় গতকাল।

আইজিএম হাসপাতালের পুরানো হোম স্ক্রিপিং স্টাফের টেন্ডার সমাপ্তি হয় গতকাল। আজ থেকে নতুন কোম্পানি দায়িত্ব নেয়। পুরানো স্টাফরা আগে থেকে দাবি করে এসেছিল তাদেরকে পুনরায় নতুন কোম্পানি যেন কর্মসংস্থান দেয়. কিন্তু নতুন কোম্পানি আজ তাদেরকে কাজে রাখেনি। অভিযোগ পুরানো স্টাফদের কাছে রেজিস্ট্রেশনের নাম দিয়ে ৫৯০ টাকা করে দাবি করে নতুন কোম্পানি। ফলে তৈরী হয় জটিলতা। এদিকে পুরোনো স্টাফদের সমস্যা নিরসনে তাদের পাশে এসে দাঁড়ায় bms নেতৃত্বরা। কিন্তু আচমকা নুতন কোম্পানির সুপারভাইজাররা হামলা চালায় পুরনো স্টাপ ও বিএমএস নেতৃত্বদের উপর । এতে করে হাসপাতালের ভেতরে দৌড়ঝাপ শুরু হয়। ছুটে আসে পশ্চিম থানার পুলিশ। ঘটনায় আহত হয় তিনজন। তাদেরকে জিবি হাসপাতালের রেফার করা হয়। পুলিশেরত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে হাসপাতালে।

পরবর্তী খবর