জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ স্থানীয় কার্যকর্তাদের সাথে নিয়ে মুঙ্গিয়াকামি শক্তি কেন্দ্রে কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত এর ১২৫তম পর্ব শোনেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত শুধুই একটি অনুষ্ঠান নয়, বরং এটি সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের প্রতিফলন। এখানে গোটা দেশ ও রাজ্যের মানুষ একসঙ্গে বসে প্রধানমন্ত্রীকে শোনেন, ভাবেন, এবং দেশের উন্নয়নের অঙ্গীকার করেন। পরে তিনি স্থানীয় জনগণ ও বিজেপি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।