সর্বশেষ সংবাদ

শনিবার মোহনপুর মহকুমা আদালত ও সিভিল জজ (জুনিয়র ডিভিশন)-এর নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শনিবার মোহনপুর মহকুমা আদালত ও সিভিল জজ (জুনিয়র ডিভিশন)-এর নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শনিবার মোহনপুর মহকুমা আদালত ও সিভিল জজ (জুনিয়র ডিভিশন)-এর নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। এর উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, “এটি মোহনপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। জনগণের অধিকার সুরক্ষায় রাজ্য সরকার সর্বদাই অগ্রাধিকার দিয়ে কাজ করেছে, আজকের এই দিন সেই প্রতিশ্রুতির প্রতিফলন।” তিনি আশা প্রকাশ করেন, এই নতুন ভবন ও আদালত পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষ ন্যায়বিচারে আরও সহজে পৌঁছাতে পারবেন।
এছাড়া এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শ্রী রতন লাল নাথ। মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগে সমগ্র অঞ্চলের আইনি সেবা আরও কার্যকর হবে এবং বিচার প্রক্রিয়া হবে দ্রুততর।

পরবর্তী খবর