সর্বশেষ সংবাদ

দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র রাস্তাটি সংস্কার করে না দেওয়ায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।

দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র রাস্তাটি সংস্কার করে না দেওয়ায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।

দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র রাস্তাটি সংস্কার করে না দেওয়ায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। ঘটনা কৈলাসহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের ডলুছড়া গ্রামে। এই গ্রামে কুড়ি পরিবারের বসবাস রয়েছে এবং গ্রামের সকলেই শ্রমিক অংশের মানুষ। তাদের যাতায়াতের জন্য গ্রামে কেবলমাত্র একটি ইট সলিং রাস্তা রয়েছে। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ  দীর্ঘদিন ধরে ইট সলিং রাস্তাটি সংস্কার করে না দেওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামের প্রবেশপথে ডলুছড়ার জলে রাস্তার মাটি তলিয়ে যাওয়ায় বিগত এক বছর ধরে গ্রামে ছোট বড় কোনো ধরনের গাড়ি ঢুকতে পারছে না। কিছু দিন পূর্বে গ্রামের এক মহিলা মারা যাবার পর মৃতদেহ শ্মশানঘাটে নেওয়ার জন্য গাড়ি গ্রামের ভিতর আসতে পারেনি। গ্রামবাসীরা জানান স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ এই কাজের জন্য ১৬হাজার টাকা বরাদ্দ করে এক হাজার টাকার বাঁশ ক্রয় করে বাকী টাকা পঞ্চায়েত কর্তৃপক্ষ হাফিজ করে দিয়েছে। এই খবর গ্রামবাসীরা জানার পর গোটা গ্রামে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

পরবর্তী খবর