প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্রায় ১১ হাজার কোটি টাকা মূল্যের দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন। মোদী বলেন, ভারতকে আরও শক্তিশালী করতে এবং ভারতকে আত্মনির্ভর করতে চক্রধারী মোহনের পথ অনুসরণ করতে ও জনগণকে চক্রধারী মোহনের কাছ থেকে অনুপ্রেরণা নিতে হবে। তিনি আরও বলেন যে, পরবর্তী জিএসটি সংস্কারগুলি দেশজুড়ে নাগরিকদের জন্য দ্বিগুণ সুবিধা বয়ে আনবে। 'ভোকাল ফর লোকাল'-বা স্থানীয় পণ্যের প্রচারের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী । তিনি ভারতে তৈরি পণ্যের ওপর জনগণকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।