সর্বশেষ সংবাদ

টিপিএসসির বাছাই পরীক্ষায় ১০০তে ১৪ নম্বর পেয়েছেন এমন ডাক্তারও চাকরি পেয়েছেন।

টিপিএসসির বাছাই পরীক্ষায় ১০০তে ১৪ নম্বর পেয়েছেন এমন ডাক্তারও চাকরি পেয়েছেন।

টিপিএসসির বাছাই পরীক্ষায় ১০০তে ১৪ নম্বর পেয়েছেন এমন ডাক্তারও চাকরি পেয়েছেন। যে ২১৬ জন চাকরি পেয়েছেন তাদের কেউ কেউ পেয়েছেন ১০০তে ১৭ নম্বর। কেউ আবার ১৯ নম্বর। এই তালিকাতে কারোর প্রাপ্তি নম্বর ১০০তে ২০, ২১। এই তালিকাতেই কেউ পেয়েছেন ২৩, ২৪, ২৫। খবর নিয়ে জানা গেছে, প্রথম মাস থেকেই এই চিকিৎসকরা প্রত্যেকে ৭৬,৩২০ টাকা বেতন পাবেন। কিন্তু টিপিএসসি'র মেধা তালিকাটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সারা রাজ্যজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। আলোচনার ঝড় আছড়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ২১৬ জনকে শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন। সেখানে কয়েক ঘণ্টার মধ্যেই ৫ শতাধিক মানুষ 'কমেন্ট করেছেন। তাতে অধিকাংশ নেটিজেনরা ১০০ তে ১৪ নম্বর পাওয়া চিকিৎসককেও চাকরি দেওয়া নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। ১৪ নম্বর পেয়ে কিভাবে একজন চিকিৎসক কোনও এক হাসপাতালে রোগী দেখবেন বা ইনজেকশন দিয়ে দেবেন? এই প্রশ্ন উঠেছে দিকে দিকেই। ২১৬ জনের তালিকায় যিনি প্রথম স্থান দখল করেছেন তিনি ৮৩ নম্বর পেয়েছেন এবং সর্বশেষে যিনি রয়েছেন তিনি ১৪ নম্বর পেয়েছেন।

পরবর্তী খবর