বুধবার কৈলাসহরের গৌরনগরে ১৩২ কেভি সাবস্টেশন থেকে গৌরনগর-ধর্মনগর মিশনটিলা নবনির্মিত ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্র ও বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এই কেন্দ্র থেকে কৈলাসহর, শ্রীরামপুর, চণ্ডীপুরসহ নয়টি এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হবে। বর্তমানে ৪৬ হাজার বৈধ গ্রাহকের মধ্যে মাত্র ৩৬% বিল পরিশোধ করেন বলে জানান মন্ত্রী। একইদিনে ছনতৈলে নবনির্মিত কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করে কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়। দুই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।