মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচির অঙ্গ হিসেবে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীঘাটে বাড়ি বাড়ি পৌঁছে নাগরিকদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। সেই সাথে আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের আহবান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন এই কর্মসূচি, স্বাধীনতার জন্য যারা তাদের জীবন দিয়েছেন এবং যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রাপ্য সন্মান দেওয়ার মাধ্যম।