সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবস ও ক্লাবের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার শিবনগর মডার্ণ ক্লাব ও আমরা তরুন দলের উদ্যোগে শিবনগর এলাকায় এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

স্বাধীনতা দিবস ও ক্লাবের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার শিবনগর মডার্ণ ক্লাব ও আমরা তরুন দলের উদ্যোগে শিবনগর এলাকায় এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

স্বাধীনতা দিবস ও ক্লাবের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার শিবনগর মডার্ণ ক্লাব ও আমরা তরুন দলের উদ্যোগে শিবনগর এলাকায় এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এছাড়া মুখ্যমন্ত্রী ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত শিশু উৎসব ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্য সভার সদস্য রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর মেয়র দীপক মজুমদার ও পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা প্রমুখ। মুখ্যমন্ত্রী বলেন সামাজিক বিভিন্ন কর্মকান্ডে ক্লাবগুলোর ভুমিকা রয়েছে। রক্তদান ও নেশার বিরুদ্ধে সংগ্রামেও ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যুব সমাজকে নেশার হাত থেকে দুরে রাখতে ও ব্লাড ব্যাংক গুলোতে প্রয়োজনীয় রক্তের যোগান মজুত রাখতে ক্লাবগুলোকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে এলাকার দুই প্রবীন নাগরিক এবং বিশিষ্ট দাবাড়ু ফিডে মাষ্টার আর্শিয়া দাস কে সংবর্ধনা দেওয়া হয়।

পরবর্তী খবর