ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে ফের অবৈধ অনুপ্রবেশের ঘটনা। উত্তর ত্রিপুরার রাগনা সীমান্তে বিএসএফের ৯৭ নং ব্যাটালিয়নের জওয়ানরা বাংলাদেশ থেকে ফেরার পথে আটক করেন আসামের শিলচর জেলার কনকপুর এলাকার হায়দর আলী কে। তিনি ১৩ দিন আগে পাসপোর্ট ছাড়া সোনামুড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের কুলাউড়ায় বোনের বাড়ি যান। ফেরার সময় বাংলাদেশি মানব পাচারকারীকে ৫ হাজার টাকা দিয়ে সীমান্ত পার হন বলে জানান। বর্তমানে তিনি ধর্মনগর থানায় রয়েছেন। ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও মানব পাচার চক্রের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।