সর্বশেষ সংবাদ

ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর জন্য কেন্দ্র সরকারের বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায় নতুন একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে।

ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর জন্য কেন্দ্র সরকারের বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায় নতুন একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে।

ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর জন্য কেন্দ্র সরকারের বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায় নতুন একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এনএলএফটি ও এটিটিএফ এর সঙ্গে ভারতের কেন্দ্রীয় ও ত্রিপুরা রাজ্য সরকারের স্বাক্ষরিত শান্তিচুক্তির অংশ হিসেবেই এই ২৫০ কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করা হয়েছে।এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া ও প্রান্তিক আদিবাসীদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নারীদের জীবিকাভিত্তিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি, পর্যটন বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সামাজিক মাধ্যমে এই ঘোষণা জানিয়ে বলেন,"প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ত্রিপুরার উন্নয়নের স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে।"

পরবর্তী খবর