সোনামুড়ার ঘ্রাণতলীতে বৃদ্ধ শান্তিরঞ্জন দাস খুনের মামলায় গ্রেফতার চার অভিযুক্তকে বৃহস্পতিবার সোনামুড়া সিজিএম আদালতে তোলা হলে আদালত তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্তরা হল দুলাল মিয়া, আরিফ মিয়া, সুজন মিয়া এবং রুবেল মিয়া। মঙ্গলবার রাতে ৮০ বছরের শান্তিরঞ্জন দাসের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে তাঁকে খুন করে, স্ত্রী নমিতা দাসকে গুরুতর আহত করে স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুট করে। নমিতা দেবীর জ্ঞান ফিরে আসার পর প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তদন্তে নামে। তাঁর স্বীকারোক্তিতে চারজনকে গ্রেফতার করে পুলিশ। আরও কয়েকজন পলাতক রয়েছে বলে অনুমান।