রাজধানীর নির্মীয়মাণ মোটরস্ট্যান্ড কমপ্লেক্সের পাশ দিয়ে যাওয়া রাস্তাগুলির বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ ও যানচালকরা। বৃহস্পতিবার একাধিক চালক জানান, রাস্তার গর্ত, ভাঙাচোরা পিচ ও জলজমাট অবস্থায় চলাফেরা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তাগুলিই শহরের মূল সংযোগ রক্ষা করছে, অথচ রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। পথচারীরা বাধ্য হয়ে বিকল্প রাস্তায় ঘুরপথ নিচ্ছেন, কিন্তু তাতেও দুর্ভোগ কমছে না। স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণ কাজের জন্য রাস্তার যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে না। প্রশাসনের উদাসীনতায় প্রতিদিনই নাজেহাল হতে হচ্ছে যানচালক ও সাধারণ মানুষকে। দ্রুত সংস্কারের দাবি উঠছে।