এক মহিলাকে যৌন হেনস্থার হেনস্তার অভিযোগ এনে বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার এবং বিশ্রামগঞ্জ জুড়ে গাড়ি, দোকানপাট ভাঙচুর সহ গোটা এলাকায় তান্ডব চালায় দুষ্কৃতিকারীরা। যাত্রীবাহী সহ সমস্ত যাত্রীদের উপর আক্রমণ। দুষ্কৃতিকারীদের আক্রমণে রক্তাক্ত একাধিক যাত্রী, লুটপাট করার চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বুধবার রাত ১২ পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে ১৬৩ ধারা জারি করা হয় এলাকায়। জানা গেছে উদয়পুর থেকে আগরতলা উদ্দেশ্যে আসার পথে দেওয়ানবাজার এলাকায় গাড়ি ভাঙচুর যাত্রীদের উপর আক্রমণ করে দুস্কৃতিরা। জেলা পুলিশ সুপার বুধবার সকালে গোটা বিশ্রামগঞ্জ এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনীর মোতায়ন করেছেন। জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।