" সুশাসনের জমানায় আন্দোলন ছাড়াই সমাধান।" রাজ্যের শাসকের এই দাবিকে ভুল প্রমাণিত করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে পথে নামছেন আম জনতা। এবার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন অমরপুরের খেদারনাল এলাকার চারটি গ্রামের জনজাতিরা । রাজ্যে দীর্ঘ বাম জমানার অবসানের পর রাজ্যে রাম জমানার ৭ বছরেও ফেরেনি এই রাস্তার হাল। অভিযোগ স্হানীয় বাসিন্দাদের। তাই রাস্তা সংস্কারের দাবিতে বুধবার পথ অবরোধে নামতে বাধ্য হলেন এলাকার চারটি গ্রামের জনজাতিরা । এদিন সকাল থেকে অমরপুর - করবুক সড়কে খেদারনাল মূল সড়ক অবরোধ করেন তাঁরা । দীর্ঘসময় এই পথে অবরোধ চলার পর অবরোধস্থলে ছুটে যান সংশ্লিষ্ট দপ্তরের স্হানীয় আধিকারিক। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, বেহাল রাস্তাটি পরিদর্শন করেন আধিকারিক। রাস্তা সংস্কারের লিখিত প্রতিশ্রুতি তিনি । লিখিত প্রতিশ্রুতি পেয়ে দীর্ঘ প্রায় চার ঘন্টার পথ অবরোধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা। স্থানীয় বাসিন্দারা এখন অপেক্ষায় কবে এই লিখিত প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। হাল ফেরে এই বেহাল রাস্তাটির।