সর্বশেষ সংবাদ

তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনস্থ পুনর্গঠিত রাজ্যস্তরীয় উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে মঙ্গলবার পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনস্থ পুনর্গঠিত রাজ্যস্তরীয় উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে মঙ্গলবার পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনস্থ পুনর্গঠিত রাজ্যস্তরীয় উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে মঙ্গলবার পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মহাকরণের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে নবনিযুক্ত সদস্যদের সাথে মুখ্যমন্ত্রী পরিচিত হন। উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্টজনরা।
বৈঠকে দপ্তরের সার্বিক পরিকাঠামো, চলমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে সংরক্ষণ ও প্রসারে এই কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেও মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।তিনি আরও বলেন, সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই গড়ে ওঠে সমাজের মানবিক মূল্যবোধ। তাই সংস্কৃতি চর্চাকে আরও গতিশীল করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পরবর্তী খবর