সিপিএম অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগ বিদ্যুৎ সিএনজি পিএনজি পানীয় জল, গোমতী দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করা, স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে আজ আগরতলার রাধানগর বাসস্ট্যান্ডে গন অবস্থান অবস্থান পালন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিজেপির জনবিরোধী নীতি নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা।