সর্বশেষ সংবাদ

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার AI 171 বিমান দুর্ঘটনার এক মাসের মাথায় প্রাথমিক তদন্ত-রিপোর্ট প্রকাশ হল ।

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার AI 171 বিমান দুর্ঘটনার এক মাসের মাথায় প্রাথমিক তদন্ত-রিপোর্ট প্রকাশ হল ।

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার AI 171 বিমান দুর্ঘটনার এক মাসের মাথায় প্রাথমিক তদন্ত-রিপোর্ট প্রকাশ হল । শনিবার ১৫ পাতার  এই রিপোর্ট প্রকাশ  করেছে তদন্তকারী সংস্থা AAIB বা  এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ।
বিমানের জ্বালানির সুইচ রান অর্থাৎ 'চালু' থেকে কাট অফ অর্থাৎ 'বন্ধ' অবস্থায় চলে যায়। তাতেই দুর্ঘটনা বলে এই রিপোর্ট থেকে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।  এই তদন্ত রিপোর্ট অনুযায়ী, বিমানটি ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল। এই প্রাথমিক তদন্ত রিপোর্টে  দুর্ঘটনায় পড়া  এয়ার ইন্ডিয়ার AI 171 বিমানের দুই পাইলটের শেষ মুহূর্তের কথাবার্তাও  প্রকাশ্যে এসেছে।  উল্লেখ্য  গত মাসের ১২ই জুন  আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে রানওয়ে ছাড়ার অল্প কিছু সময়ের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার AI 171 বিমানটি ।

পরবর্তী খবর