সর্বশেষ সংবাদ

দীর্ঘদিন ধরে উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় বিদ্যুৎ খুঁটি বিপদজনক অবস্থায় রয়েছে।

দীর্ঘদিন ধরে উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় বিদ্যুৎ খুঁটি বিপদজনক অবস্থায় রয়েছে।

দীর্ঘদিন ধরে উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় বিদ্যুৎ খুঁটি বিপদজনক অবস্থায় রয়েছে। এবিষয়ে বিদ্যুৎ দপ্তরে সারাই করার আহ্বান জানিয়েছিল এলাকাবাসী। কিন্তু তারপরেও সাড়াই করা হয়নি। কিন্তু গতকাল গভীর রাতে একটি গাড়ি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দেয়। সাথে সাথে ওই এলাকায় বিদ্যুৎ চলে যায়। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকাবাসী। সকাল বেলায় বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও তারা সময়ের আগে কাজ করবে না বলে জানিয়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে দেখা দেয় ক্ষোভ। পরে দপ্তরের লোকজন থেকে এসে খুঁটির সারাই করার কাজ হাতে নেয়।

পরবর্তী খবর