জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অধীনে রামরাইবাড়ী এলাকার বসবাসকারী রঞ্জিত দেবনাথের স্ত্রী রিয়া দেবনাথ গত সোমবার ২ বছরের কন্যা সন্তানকে নিয়ে পশ্চিম জোলাইবাড়ী তার বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে আর স্বামীর বাড়িতে যায়নি রিয়া। অনেক খোঁজাখুঁজির পর রিয়াকে না পেয়ে তার মা প্রতিমা দেবনাথ মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ফাঁড়ীর কর্তব্যরত অফিসার পরিবারের লোকজনদের জানায় রিয়া বর্তমানে করিমগঞ্জে রয়েছে। পরিবারের লোকজন গিয়ে সেখান থেকে রিয়া দেবনাথকে খোঁজ করে আনার পরামর্শ প্রদান করেন থানাবাবুরা। পুলিশের ব্যাবহারে মর্মাহত হয়ে রিয়া দেবনাথকে খুঁজে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হয় তার মা প্রতিমা দেবনাথ।