সর্বশেষ সংবাদ

২০২৩ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে কৈলাসহর থেকে রাঙ্গাউটি প্রায় সাত কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছিল।

২০২৩ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে কৈলাসহর থেকে রাঙ্গাউটি প্রায় সাত কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছিল।

২০২৩ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে কৈলাসহর থেকে রাঙ্গাউটি প্রায় সাত কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে খরচ হয়েছিল প্রায় আট কোটি টাকা। কিন্তু দুই বছর যেতে না যেতেই  রাস্তার বেহাল দশা। বেশ কয়েকবার আন্দোলন করার পর মেরামত করা হলেও বর্তমানে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরী হয়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলছে। শহর উত্তর ও পূর্বাঞ্চল মিলিয়ে প্রায় ১৫ টি গ্রাম পঞ্চায়েতের মানুষের একমাত্র চলাচলের রাস্তা এটি। এলাকায় বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান স্কুল সহ বিভিন্ন দপ্তর এ কাজ করার জন্য শহর থেকে কর্মচারীরা যেতে হয়। শহরে যাওয়া রাস্তাটির এই বেহাল দশায় মানুষ অতিষ্ঠ। অতিসত্বর এই রাস্তা মেরামত করার জন্য দাবি উঠেছে এলাকার মানুষের তরফ থেকে।

পরবর্তী খবর