আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এই বৈঠকে পৌরহিত্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, প্রতি বছরে দুইবার অন্তর অন্তর বিমানবন্দরের বিভিন্ন সুবিধা ও অসুবিধা এবং সমস্যা নিয়ে এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত ওই বৈঠকে বিমানবন্দরের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের এডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা সাংসদ বিপ্লব কুমার দেব, বিমানবন্দরের ডাইরেক্টর কেসি মিনা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড:বিশাল কুমার সহ অন্যান্যরা।