সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন দেশের তরুণ প্রজন্মকে পাশে নিয়ে কাজ করলে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করা সম্ভব।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন দেশের তরুণ প্রজন্মকে পাশে নিয়ে কাজ করলে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করা সম্ভব।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন দেশের তরুণ প্রজন্মকে পাশে নিয়ে কাজ করলে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করা সম্ভব। মক পার্লামেন্ট হচ্ছে দেশের তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে অবগত করার একটি অভিনব উদ্যোগ। আজ আগরতলার মুক্তধারাতে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত মক পার্লামেন্ট অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আগামীদিনে যারা রাজনৈতিক জীবনে প্রবেশ করবেন তাদের জরুরি অবস্থার কালোদিন সম্পর্কে জানানো এবং গণতন্ত্রকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেব্যাপারে প্রশিক্ষিত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার প্রমুখ।

পরবর্তী খবর