মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রাজ্যে মোট ৬৭৪ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হয়েছে। আজ আমবাসার ধলাই জেলার গঙ্গানগরে ২৭টি প্রকল্প এর উদ্বোধন এবং ৫টি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ স্তরে নতুন নতুন প্রকল্প ও আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে রয়েছে ২০ কোটি টাকা ব্যয়ে ৮টি জেলায় নেশা মুক্তি কেন্দ্র স্থাপন, চক্ষু হাসপাতাল স্থাপন ইত্যাদি। তিনি বলেন আজকের প্রকল্পগুলি ও ভিত্তি প্রস্তর স্থাপন এ মোট ৪২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয় হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ।