সংবিধান হত্যা দিবসে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা।
সংবিধান হত্যা দিবস উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৩৭০ ধারা বিলুপ্তি ভারতের গণতন্ত্র ও অখণ্ডতার উদাহরণ। ১৯৭৫ সালের ২৫ জুনের জরুরি অবস্থা দেশের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায় ছিল বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, আজকের সরকার গণতন্ত্র রক্ষার বাস্তব উদাহরণ। এদিন সাংসদ বিপ্লব দেব বলেন, ইতিহাস ভুলে গেলে অস্তিত্ব বিলুপ্ত হয়। তিনি কংগ্রেস ও বাম আমলে ইংরেজি শাসনের প্রতিচ্ছবি তুলে ধরেন। সাংসদ কৃতি দেবী বলেন, অতীতের কালো দিনগুলির পুনরাবৃত্তি যেন না ঘটে এবং নতুন প্রজন্মকে তা জানতে হবে। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, ডিজিপি অনুরাগ, মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে কে সিনহা সহ অন্যান্যরা। তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য স্বাগত ভাষণ দেন। সাংবাদিক স্রোতরঞ্জন খিসাকে মুখ্যমন্ত্রী সংবর্ধনা জানান।